বাংলা রচনা • প্রবন্ধ • জীবনী • শিক্ষামূলক লেখা

হোম / বাংলা রচনা

রবীন্দ্রনাথ ঠাকুর রচনা

ভূমিকা

মহৎ প্রতিভার আবির্ভাব একটি জাতির জীবনে স্মরণীয় ঘটনা। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র।

শৈশব ও কৈশোর

তিনি কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই সাহিত্য, সংগীত ও শিল্পকলার প্রতি তাঁর গভীর আগ্রহ ছিল।

সাহিত্যকর্ম

তিনি কবিতা, উপন্যাস, ছোটগল্প, নাটক, প্রবন্ধ ও গান রচনা করেছেন। তাঁর উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে চোখের বালি, গোরা ও ঘরে বাইরে বিশেষভাবে পরিচিত।

বিশ্বসাহিত্যে অবদান

১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। বাংলা ভাষা ও সংস্কৃতিকে তিনি বিশ্বদরবারে পরিচিত করেছেন।

উপসংহার

রবীন্দ্রনাথের সাহিত্য ও চিন্তাধারা আজও মানুষকে অনুপ্রাণিত করে।


অন্যান্য রচনা